1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর কাছ থেকে বিজয়ীর পুরস্কার নিলেন কিশোরগঞ্জের জাকির ও তাইফ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কাছ থেকে বিজয়ীর পুরস্কার নিলেন কিশোরগঞ্জের জাকির ও তাইফ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭২৮ বার

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে সারাদেশে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

বুধবার (২৬ আগস্ট) কিশোরগঞ্জ জেলা থেকে বিজয়ী সরকারী গুরুদয়াল কলেজের শিক্ষার্থী মো. জাকির হাসান ও শহীদ একাডেমি স্কুল ও কলেজের শিক্ষার্থী মো. তাইফ খানের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা থেকে অনলাইনে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বি পি এম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মো. হাবিবুর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এ বছরের ৭ জুন এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজনের সার্বিক তত্ততত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

কিশোরগঞ্জ থেকে বিজয়ী মো. জাকির হাসান ও মো. তাইফ খানকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net