1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর বরাবরে সিইউজের স্মারকলিপি সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

প্রধানমন্ত্রীর বরাবরে সিইউজের স্মারকলিপি সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৫৭ বার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ অাজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম জাকারিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।

সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেয়ার প্রতিবাদ করায় সিইউজে’র সদস্য ফারুক আবদুল্লাহ প্রভাবশালী একটি মহলের রোষানলে পড়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ১ আগস্ট মোরশেদুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের বাঁশখালী থানায় তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (বাঁশখালী থানার মামলা নম্বর: ০১(০৮)২০২০) দায়ের করেন। স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৌখিক নির্দেশে এ মামলা করেছেন বলে মামলার এজহারে বাদী উল্লেখ করেন। বর্তমানে ফারুক আবদুল্লাহসহ তাঁর পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকির মুখে রাখা হয়েছে। একজন পেশাদার সাংবাদিককে এ হয়রানি থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সদস্য রায়হান উদ্দিন, মো. শফিকুল ইসলাম খান, মীর রাতুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net