1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা মহিলাকে মারধরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

ফটিকছড়িতে এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা মহিলাকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৫৯ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির ভূজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উক্ত ইউপির পশ্চিম চাদঁপুর কনারাম ত্রিপুরার মেয়ে কসমতি ত্রিপুরা ৭নং ওয়ার্ডের আবুল মনসুর মুছা মেম্বারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগটি করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মেম্বার তাকে ৩০কেজি চাউলের একটি কার্ড করে দেয়। উক্ত কার্ড দিয়ে তিনি ৮ মাসের চাউল পেলেও বাকী চাউল তার টিপসই নিয়ে মেম্বার তুলে নেয়। এছাড়াও উক্ত মহিলার স্বামী না থাকায় মেম্বার তাকে স্ত্রী দাবী করে মারধর করাসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত আবুল মনসুর মুছা মেম্বারের কাছে জানতে চাইলে তিনি ধর্মান্তর সংক্রান্ত হলফনামা ও বিবাহ সংক্রান্ত যৌথ হলফনামা দেখিয়ে কসমতি ত্রিপুরাকে তার স্ত্রী দাবী করে। তবে বিবাহের কোন কাবিননামা দেখাতে পারেননি তিনি। এছাড়াও এসব ইউপি চেয়ারম্যানের যোগসাজুশে তাকে ফাসাঁনোর জন্য করা হচ্ছে বলে তিনি জানান।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net