1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফারাজ করিম চৌধুরীর জম্মদিনে দুস্থদের খাবার, শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই, ৫০জন এতিম শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

ফারাজ করিম চৌধুরীর জম্মদিনে দুস্থদের খাবার, শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই, ৫০জন এতিম শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬২৯ বার

রাউজানের সাংসদ পুত্র তরুন আওয়ামী লীগ নেতা রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য ফারাজ করিম চৌধুরীর জম্মদিন পালন করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।২৬ আগষ্ট বুধবার দুপুরে তারা রাউজান সরকারী কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পরে দুস্থদের খাবার ও খাদ্যসামগ্রী, মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন উপহার দেয়া হয়।

এদিনে অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে শ্রমজীবি, দুস্থঃদের মধ্যে খাবার বিতরণ করেন। রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র মেধাবী কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়। বাংলার মুখ রাউজান সরকারী কলেজ শাখার উদ্যোগে দাশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করা হয়।


রাউজান সরকারী কলেজ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক তসলিম উদ্দিন,মুছা আলম খাঁন,সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ন সম্পাদক আবু ছালেক,সাবের হোসেন, আজাদ খান,এনামুল হক,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ আসিফ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ প্রমুখ।

এছাড়াও সেন্ট্রাল বয়েজ অব রাউজান রাউজানের ব্যবস্থাপনায় পৌরসভার বেরুলিয়া সালাম লায়লা হেফজখানা ও এতিমখানায় ৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে খাবার ও পোষাক বিতরণ করা হয়েছে।সেন্ট্রাল বয়েজ অব রাউজানের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উপদেষ্টা এম. সরোয়ার্দী সিকদার। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু,রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি,মহিলা কাউন্সিলর জেবুন্নেসা বেগম,উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net