1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান / চাল ওষুধ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান / চাল ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৬০ বার

নিজস্ব প্রতিবেদনঃ ১৯ আগষ্ট বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে দুই চাল ব্যবসায়িকে ৫ হাজার ও এক ওষুধ ব্যবসায়িকে ৩ টাকা এবং খামার পাড়া এম ওহাব মার্কেট এলাকার দুই ওষুধ ব্যবসায়িকে ৪+১=৫ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত যৌথভাবে পরিচালনা করেন মাগুরা শ্রীপুরের সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মোমতাজ ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন,মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারের দুই চাল ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ধারায় তাদেরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর ওষুধের প্যাকেটে উৎপাদনের তারিখ না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ঘরে রাখায় ৫১ ধারায় ওষুধের দোকানদারদের জরিমানা করা হয়েছে। তাছাড়া এ সময় বাজারের সব ব্যবসায়ীকেও সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, বাজারে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। সবাইকে ন্যায্য মূল্যে চাল ক্রয়/বিক্রয় করার অনুরোধ করেছি। অধিক চাল/পণ্য ক্রয় করে মজুদ না করতে অনুরোধ করা হয়েছে সবাইকে। সব ব্যবসায়ীকে প্রকাশ্য স্থানে সঠিক মূল্য তালিকা টাঙিয়ে রাখতে বলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর শুনে আগেই অনেক দোকানদার দোকান বন্ধ করে পালিয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net