1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বাসের চাপায় ফল ব্যবসায়ী নিহত-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরায় বাসের চাপায় ফল ব্যবসায়ী নিহত-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩১৬ বার

মোঃসাইফুল্লাহঃ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বাটাজোড় প্রাইমারি স্কুলের পাশে বাসের চাপায় জনপল সরকার (৩২) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। আজ ৪ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাটাজোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জনপল সরকার বাটাজোড় গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। সে বাটাজোড় খেয়াঘাট বাজারের ফল ব্যবসায়ী।

জানা যায়, মঙ্গলবার সকালে মাগুরা থেকে নড়াইলগামী বাস বাটাজোড় এলাকায় পৌছালে ওই সময় জনপল মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলো। পথিমধ্যে বাটাজোড় প্রাইমারি স্কুলের কাছাকাছি আসলে বাসের চাপায় তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই জনপল মারা যায়।

এ বিষয়ে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তফা জামান জানান, দূর্ঘটনায় ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জনপল সরকারের আপন বড় ভাইয়ের জিম্মায় তার পরিবারের কাছে লাশের সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে। জনপল সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net