1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৫০ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৩ আগষ্ট বৃহস্পতিবার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে এ বাইসাইকেল দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ শামছুজ্জোহা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ আরো অনেকে । এ সময় ইউনিয়নের নির্বাচিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-sপরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, মেয়েরা পাবলিক গাড়িতে যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মাঝে বাইসাইকেল দেওয়া হচ্ছে। এর ফলে স্কুল-কলেজগামী মেয়েরা স্বাধীনভাবে যাতায়াত করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net