1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে সরকারি-বেসরকানি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে সরকারি-বেসরকানি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬৬০ বার

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পেপ-সিএইচটি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার (হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল প্রমূখ।

মাঠ সহায়ক জীবন্ত তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে মাঠ কর্মকর্তা মো. সোলায়মান প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সকলের কাছে তুলে ধরে উপস্থিত প্রকল্পের উপকারভোগদের মতবিনিময় সভায় সক্রিয় অংশগ্রহন করার অনুরোধ জানান।

বিশেষ অথিতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম প্রতিটি কার্যক্রমে নারীদের অগ্রাধিকার প্রদানের আহব্বান জানিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, বিভিন্ন পাড়া পর্যায়ে উপকারভোগীদের সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকতে পারে তা লাইন ডিপার্টমেন্টের অফিসকে জানাতে হবে। তিনি আরো বলেন, সরকারি সকল কর্মকর্তা-কর্মচারিরা জনগনকে সেবা দিতে প্রস্তুত। তাই আপনাদের যে কোনো সমস্যায় সরকারি দপ্তর সমূহে যোগাযোগ করে সমস্যা সমাধাণ করার আহব্বান জানান।

জুনিয়র প্রোগ্রাম অফিসার(হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান প্রকল্পের মার্কেটিং কার্যক্রম সর্ম্পকে তুলে ধরে বলেন, প্রতি মাসে পাড়া পর্যায়ে কারিতাস কৃষি শিক্ষা কেন্দ্র পরিচালিত হয়। উক্ত কেন্দ্রে সকল প্রকার সমস্যা ও কৃষি বিষয়ক কারিগরি বিষয়বস্তু গুলো আলোচনা করা হয়। প্রকল্প হতে প্রাপ্ত কারিগরি জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য প্রকল্পের উপকারভোগীদের আহব্বান জানান এবং মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net