ঢাকা   ০৬:১৭:৪৫ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়েছে ৮টি ঘর ও ৪টি দোকান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার লিচুবাগান বাজারে আগুন লেগে ৮টি ঘর ও ৪টি দোকান আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান হামদার্দ ল্যাবরেটরিরর পাশে ৮টি ভাড়া ঘর ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌবাহিনীর দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।

কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আজগর জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের প্রয়োজনীয় সাহায্য করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি