1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে তুচ্ছ ঘটনায় ফারুকে হত্যা : আটক মৃদুল ত্রিপুরার আদালতে স্বীকারোক্তি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

রামগড়ে তুচ্ছ ঘটনায় ফারুকে হত্যা : আটক মৃদুল ত্রিপুরার আদালতে স্বীকারোক্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭১৯ বার

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
সাধারন তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে ফারুককে হত্যা করা হয়েছে বলে সদ্য পুলিশের হাতে আটক হওয়া মৃদুল কান্তি ত্রিপুরা আদালতে স্বীকারোক্তি মূলক জমানবন্ধী দিয়েছেন।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান এর নেতৃত্বে পুলিশের শ্বাসরুদ্ধ অভিযানে ঘটনার ২০ দিনের মাথায় ১আগষ্ট ফারুকের হত্যাকারী কালাডেবার উপেন্দ্র ত্রিপুরার সন্তান মৃদুল কান্তি ত্রিপুরা প্রকাশ আকাশ (১৮) কে আটক করা হয়েছে।
পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধীতে মৃদুল বলেন, গত ১১ জুলাই সংগঠিত ঘটনার কয়েকদিন আগে মৃদুল ঘটনাস্থলের কিছু দূরে কালভার্টের উপরে সন্ধ্যা রাত্রে দুই পা মেলে বসে মোবাইলে কথা বলছিল ঐ রাস্তা দিয়ে ফারুক হেঁটে যাওয়ার সময় মৃদুলের পায়ের সাথে আঘাত লাগে এতে মৃদুল দুঃখ প্রকাশ করার পরেও ফারুক মৃদুলকে থাপ্পর মারে এ ঘটনায় ফারুককে উচিৎ শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে মৃদুল। ঘটনার দিন রাতে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ফারুক ছাতা মাথায় ও মোবাইলের হেডফোনে কথা বলতে বলতে বাড়ী ফিরছিলো। ঘটনাস্থলে অপেক্ষারত মৃদুলকে অতিক্রম করে ফারুক চলে গেলে মৃদুল পিছু নেয় এবং কাঠের চেলি দিয়ে ছাতার উপর দিয়ে ফারুকের মাথায় সজোরে আঘাত করে। এসময় ফারুক মাটিতে পড়ে অচেতন হয়ে গেলে মৃদুল ফারুকের ব্যবহৃত মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।
রামগড়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাামসুজ্জামান জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন এর সহায়তায় এসআই অজয় চক্রবর্তী ঘটনার পর থেকেই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ফারুকের ব্যবহৃত চুরি হওয়া স্মাটফোনটির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রহস্য উদঘাটনে কাজ শুরু করে। ফোনটি ঘটনার দিন ভোরে অন করে আবার বন্ধ করে দেয় পরে ১৩ জুলাই ফোনটিতে নতুন সিম লাগিয়ে ব্যবহার শুরু করে আসামী তারই সূত্র ধরে আসামীকে গ্রেফতার করা হয়। আসামির কাছ থেকে ফারুকের ব্যবহৃত শাওমি মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য গত ১১জুলাই রাত সাড়ে ১০টার সময় মাথায় গুরত্বর আঘাতপ্রাপ্ত ফারুককে স্থানিয়রা উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে রাত ২টার দিকে ফারুকের মৃত্যু হয়। নিহত ফারুক রামগড়ের কালাডেবা আলী নেওয়াজের ছেলে। সে ফটিকছড়িতে একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net