1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পুত্রবধুকে শ্লীলতাহানির দায়ে শ্বশুর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

রামগড়ে পুত্রবধুকে শ্লীলতাহানির দায়ে শ্বশুর গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬৬৬ বার

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
রামগড়ে পুত্রবধুকে শ্লীলতাহানির চেষ্ঠার অভিযোগে শ্বশুর আব্দুর রাজ্জাক (৫০) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি ১নং রামগড় ইউনিয়নের হাতীরখেদা এলাকার মৃত চাঁনমিয়ার ছেলে বলে জানা গেছে।

সোমবার পুত্রবধুর দায়ের করা মামলার এজাহারে জানা যায়, গত মার্চ মাসে গ্রেফতারকৃত রাজ্জাক এর ছেলে ইউসুফের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েকমাস সুন্দর সংসার চলছিল তাদের। কিন্তু কিছুদিন পূর্বে স্বামী ক্যার্ভাড ভ্যান হেলপারের কাজে অন্যত্র গেলে সুযোগ বুঝে শ্বশুর তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে বাড়ির বাহিরে গিয়ে মোবাইল ফোনে কু-প্রস্তাব দেয় ও লোভ লালসা দেখায় এতে পুত্রবধুর সম্মতি না পেয়ে হাত ও কাপড় ধরে টানা হেচড়া করে।

এলাকাবাসী আবুল হাশেম, মনির হোসেন বলেন, বিষয়টি জানাজানির পর শ্বশুরের এমন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকার গণ্যমান্যরা সামাজিকভাবে বিচারে ব্যবস্থা করলে শ্বশুর বিচারে না এসে নামে থানায় গিয়ে উল্টো ছেলে ও পুত্রবধু এবং সমাজের লোকজনের বিরুদ্ধে অভিযোগ জানায়।

স্বামী ইউসুফ জানান, তিনি চাকুরীর সুবাধে বাড়ির বাহিরে থাকার কারণে বাবা তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে উল্টো তাদেরকে ফাঁসানোর চেষ্টা করলে পরে তারা থানায় হাজির হয়ে পিতার নামে অভিযোগ করতে বাধ্য হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় সমাজের লোকজনের উপস্থিতিতে পুত্রবধু থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।শ্বশুর আব্দুর রাজ্জাকের কু-প্রস্তাবের কলরেকডিং শুনে বিষয়টি প্রমানিত হওয়ায় মঙ্গলবার আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net