1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর কচ্ছপিয়াতে ধানক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার 

রামুর কচ্ছপিয়াতে ধানক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৬৪৪ বার

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বদু ও কমলা পাড়া এলাকায় মধ্য ধান ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন।এদেরকে নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জাফর আলম (৪৪),মমতাজ বেগম (৩৭),খালেদা বেগম (৩৫), অছিউর রহমান (৫৫) ও নূর নাহার বেগম (২৫)।অভিযোগে জানা গেছে, ইউনিয়নের মৌলভীর কাটার কমলা পাড়া নামক গ্রামে মৃত অাজিজুড়র রহমান ও তার ছোট ভাই অছিউর রহমানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল।

আজিজুর রহমান মারা যাওয়ায় অছিউর রহমান নানা বিষয় নিয়ে ভাইয়ের ওয়ারিশদের সাথে তর্কে জড়িয়ে পড়ত। ঘটনার দিন গতকাল শুক্রবার জুমার নামাজের সময় অছিউর রহমানের ওয়ারিশরা আজিজুর রহমানের রোপিত ধান ক্ষেত নষ্ট করে বাড়ি ফেরার পথে জেটাতো বোন খালেদারা কারণ জানতে চাইলে চাচাত ভাই আয়াছ উত্তেজিত হয়ে ঘটনার সূত্রপাত ঘটায়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। জাফর আলম জানান, তারা মসজিদে জুমার নামাজ পড়ছিল তখন। সংঘর্ষের সময় আর্ত-চিৎকার শুনে মুসল্লিদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আয়াছকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
গর্জনিয়া পুলিশ ফাড়ির আইসি আনিসুর রহমান জানান,তাকে আটক করা হয়নি । ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আনা হয়েছে। তবে এ সংবাদ লেখা কল পর্যন্ত কোন পক্ষ আভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net