1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুরে বিয়ের তিনদিন পর নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

লক্ষ্মীপুরে বিয়ের তিনদিন পর নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৪৪ বার

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের তিন দিনের মাথায় গলায় দড়ি লাগিয়ে আত্নহত্যা করেছে তানিয়া আক্তার নামে এক কিশোরী নববধু । মঙ্গলবার সকালে (১১আগষ্ট) উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নাইয়া বাড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে পিতার ঘরে এঘটনা ঘটায়। নিহত তানজিলা আক্তার বেবি (২০) একই এলাকার জেলে আব্দুস সালেমের ছোট মেয়ে।

দুপুর ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে ফাঁড়ি থানার পুলিশ। বিকালে নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে ফাঁড়ী থানায় অপমৃত্যর মামলা করেছেন। নিহতের পিতা গত তিন দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আজও বাড়ী ফেরেনি।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তানিয়ার পরিবার ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে গ্রামে এসে বসবাস করছেন। পিতা ও সৎ মাসহ তারা তিন ভাই ও ছয় বোন। শনিবার রাতে খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে এক সন্তানের জনক ঢাকার গার্মেন্ট কর্মী সালাউদ্দিন বিয়ে করেন তানিয়াকে।-সোমবার বিকেলে তানিয়ার সাথে ঝগড়া করে ঢাকা চলে যান সালাহউদ্দীন। মঙ্গলবার সকাল ৯ টায় বড় ভাই আবু বক্করের বাড়ী থেকে পিতার ঘরে এসে সৎ মা’র কক্ষের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্নহত্যা করে নববধু তানিয়া আক্তার। এঘটনা জানতে সালাউদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ মিজান বলেন, আমরা যাওয়ার আগেই তানিয়ার লাশ মাটিতে নামিয়ে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। রিপোট আসলে তখন আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net