ঢাকা   ১০:১৪:৪০ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

লাকসামে হাসপাতালের নার্সের বিরুদ্ধে সরকারী ঔষধ পাচারের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জামাল উদ্দিন স্বপনঃ
লাকসামে এক নার্সের বিরুদ্ধে সরকারী ঔষধ পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নার্সের নাম শ্যামল বড়ুয়া। সে লাকসাম সরকারী হাসপাতালের নার্সের পাশাপাশি ভারপ্রাপ্ত ষ্টোর কিপারের দায়িত্বও পালন করছেন। ঘটনাটি ঘটেছে বুধবার লাকসাম সরকারী হাসপাতালে। বিষয়টি তাৎক্ষনিক মুঠো ফোনে কুমিল্লার সিভিল সার্জনকে অবহিত করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী হাসপাতালে উপস্থিত ছিলেননা।

স্থানীয় ও হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে হাসপাতালের পুরাতন ভবনের একটি কক্ষে মজুদ করে রাখা বিপুল পরিমান ঔষধ অজ্ঞাতনামা দুই ব্যাক্তি আলাদা আলাদা বস্তা ভর্তি করা হচ্ছিল। ঘটনাটি শুনে ওই কক্ষের সামনে স্থানীয় কয়েকজন সংবাদিক ও হাসপাতালে আসা দর্শনার্থীরা উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান। এ সময় হাসপাতালের নার্স কাম ভারপ্রাপ্ত ষ্টোর কিপার শ্যামল বড়–য়া ঘটনাস্থলে এসে জানান, ঔষধ গুলো দীর্ঘ দিন পড়ে থাকায় পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেগুলো বস্তা ভর্তি করে বাহিরের লোক দিয়ে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।

উপস্থিত স্থানীয় সাপ্তাহিক কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহম্মদ বিষয়টি তাৎক্ষনিক মুঠো ফোনে কুমিল্লার সিভিল সার্জন ডাঃ নিয়তুজ্জামানকে জানালে ঘটনাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী কে জানাতে বলেন। কিন্তু ওই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী হাসপাতালে উপস্থিত না থাকার বিষয়টি জানালে সিভিল সার্জনকে পুনরায় অবহিত করলে তিনি ঔষধের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, প্রতিদিন লাকসাম সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা বিনা মূল্যে বিতরনের সরকারী ঔষধ না পেয়ে ফিরে যায়। অথচ আজ দেখলাম (বুধবার) লাকসাম সরকারী বরাদ্দের লাখ লাখ টাকার ঔষধ বিতরন না করে গোডাউনে স্তুপ করে রাখা হয়েছে। তিনি এ প্রতিবেদককে প্রশ্ন করেন, এ ঔষধ গুলো কি কর্তৃপক্ষ পাচারের জন্য রেখেছেন? নাকি নষ্ট করার জন্য রেখেছন?
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে (০১৭৪০-৬০৬০৩৯) সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভি করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি