1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে কয়েকটি গ্রামে পবিত্র ঈদ উল আযহা উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

লালমনিরহাটে কয়েকটি গ্রামে পবিত্র ঈদ উল আযহা উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৩৪ বার

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ উল আযহার ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।
শুক্রবার ৩১ জুলাই সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওঃ মোঃ মাইদুল ইসলাম। তবে বৃষ্টির কারণে জামায়াতে মুসল্লির সংখ্যা ছিল কম।

জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে পবিত্র ঈদ উল আযহার জামায়াত মুন্সিপাড়ায় ঈদ গাহ্ মাঠে হলেও সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামায়াত আদায় করেছেন।

মুন্সীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ মোঃ মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদের সকল মুসল্লিরা জামায়াত আদায় করেছি। সকাল ৯টায় পবিত্র ঈদ উল আযহার নামাজ শুরু হয়।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওঃ মোঃ মাছুম বিল্লাহ্ সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার কয়েকটি গ্রামের মানুষ একদিন আগে থেকে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তারা আজ পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net