ঢাকা   ১১:৪৮:৪০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের একটি গ্রাম তিস্তার ভাঙনে ধীরে ধীরে নদী গর্ভে বিলিন হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭০৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জাহিদ হোসেনঃ
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামটি তিস্তার ভাঙনে ধীরে ধীরে নদীগর্ভে বিলিন হচ্ছে। সদরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গোকুন্ডা ইউনিয়নের এই গ্রামটি।

তিস্তা নদীর বিভিন্ন স্থানে ভাঙন তীব্র আকার ধারণ করায় নদীগর্ভে চলে যাচ্ছে ফসলি জমি, বসতভিটা, ফলের বাগান। হুমকির মুখে রয়েছে বসতভিটা ও আবাদি জমি।

চর গোকুন্ডা গ্রামের কৃষক মকু হোসেন বলেন, কয়েক দিনের ব্যবধানে চর গোকুন্ডায় তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। মাত্র সাত দিনের ব্যবধানে ৬০টি বসতভিটা ও কয়েকশ বিঘা আবাদি জমি তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে গত দুই মাসে আরো ৬০টি বসতভিটা ও বিপুল পরিমান আবাদি জমি তিস্তার গর্ভে বিলীন হয়েছে।

ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় নদী ভাঙন আরো তীব্র আকার ধারণ করেছে বলে এলাকা বাসি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি