1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় কৃষক হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরণখোলায় কৃষক হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ২

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৯৭ বার

বাগেরহাটের শরণখোলায় কৃষক হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত জাকির জমাদ্দারের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে বুধবার ২৬ আগস্ট সকালে ঘটনার মুল নায়ক প্রতিপক্ষ মন্টু জোমাদ্দার ও দুই নারীসহ সাত জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, নিহত জাকিরের চাচা হালিম জমাদ্দারের ছেলে মন্টু জমাদ্দার, সেন্টু জমাদ্দার, সেলিম জমাদ্দার, মন্টুর শ্যালক পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও মিলন হাওলাদার।
মামলা দায়েরের পর শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৩৫)
ও তার ভাই সেন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ মাসুমা বেগম (৪০) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব-ধানসাগর গ্রামে ছাগলে বীজতলা খাওয়ার অপরাধে তিন চাচাতো ভাই, তাদের স্ত্রী ও শ্যালকেরা জাকিরকে বেদম পেটায়। রাত ৮টার দিকে শরণখোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামী শিল্পী বেগম ও মাসুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net