1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় দোকান থেকে ৪২ মোবাইল চুরি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

শরণখোলায় দোকান থেকে ৪২ মোবাইল চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৩৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় একটি মোবাইলের দোকান চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর রায়েন্দা বাজারের রুবেল টেলিকম নামের ওই দোকান চুরির ঘটনা ঘটে। দোকানের শার্টার কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকার মোবাইল সেট নিয়ে গেছে।

দোকানের মালিক মো. রুবেল হোসেন জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরেরদিন শুক্রবার সকাল ৯টায় দোকানে এসে দেখেন শার্টার কাটা এবং ভেতরে ডিসপ্লে শোকেজগুলো ফাঁকা। চোরেরা অপো, নোকিয়া, স্যামসাং, সাওমি, সিম্ফনি ব্র্যান্ডের ৪২টি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১০লাখ টাকা বলে জানান ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি।

শরণখোলা থানার উপপরিদর্শক এসএম আবুল বাশার জানান, খবর পেয়ে দোকান পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে নদীপথে এসে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাজারের পাহারদারদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net