1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মিললো শ্রমিকের ঝুলন্ত লাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

শরণখোলায় মিললো শ্রমিকের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার খ.ম. নাজাকাত হোসেন সবুজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৭৯ বার

কুমিল্লা থেকে নিখোঁজের চারদিন পর আ. সালাম খান (৫০) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ মিললো বাগেরহাটের শরণখোলায়। শনিবার বিকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব খোন্তাকাটা গ্রামের বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। পরিবার বিষয়টি রহস্যজনক বলে দাবি করলেও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতর বড় ভাই আ. মান্নান খান জানান, তার ভাই দীর্ঘদিন স্ত্রী-সন্তান নিয়ে কুমিল্লায় বসবাস করছে। সে কখন বাড়িতে এসেছে তা তিনি জানেন না।

কুমিল্লায় অবস্থান করা সালামের স্ত্রী শাহিদা বেগম মুঠোফোনে জানান, প্রায় ১৫ বছর ধরে তারা কুমিল্লা ক্যান্টমেন্ট সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বসবাস করছেন। গত ২৫ আগস্ট বিকালে বাসা থেকে বের হয় তার স্বামী। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তার আত্মহত্যার কোনো কারণ ছিলনা। তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন না। কেউ তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

নিহতের ছোট মেয়ে কুমিল্লা বোর্ড ক্যান্টনমেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার মুঠোফোনে জানায়, তার বাবা আরমিদের রেশন উঠানো এবং বাসা পরিবর্তনের মালামাল পরিবহনের কাজ করতো। মাঝিপাড়া এলাকায় তাদের বাসার সামনে দোকানে যাওয়া কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। কেউ তাকে কেউ মেরে ফেলেছে বলে সে ধারণা করছে।

নিহত বড় মেয়ে শরণখোলার পূর্ব খোন্তাকাটা গ্রামের সালমা আক্তার জানান, শুক্রবার দুপুরে তার বাবাকে তার এক চাচী নাকি বাড়িতে ঢুকতে দেখেছেন। তার আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ফাঁকা ঘর থেকে গলায় রশি দেওয়া সালামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরকম মাঝে মাঝে নিখোঁজ হয়ে যেতেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net