1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় গ্রেনেড হামলা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় গ্রেনেড হামলা দিবস পালিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪৯৪ বার

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।শুক্রবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম উপস্থিত ছিলেন।গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জালালপুরস্থ আল-জামিয়াতুল মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নকলা যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন , আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ও গ্রেনেড হামলায় আহত নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু বক্তব্য রাখেন। এসময় নকলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net