1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হয়ে গভীর পাহাড়ে ড্যামের বাঁধে কাজ করার সময় নিহত দুই শ্রমিক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

সীতাকুণ্ডে ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হয়ে গভীর পাহাড়ে ড্যামের বাঁধে কাজ করার সময় নিহত দুই শ্রমিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫৩৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার পানির ড্যামের বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিক নিহত হয়।

বুধবার বেলা ৩টার সময় উক্ত দূর্ঘটনার স্বীকার শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

নিহত মমতাজ(২৮),কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুচ্ছাপা প্রকাশ নুরু ছেলে এছাড়া আব্দুর রশিদ মাঝি (২৭) কক্সবাজার জেলার পেকুয়া থানার উজানটিয়া গোদারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলাধীন জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়।
উক্ত জমানো পানি জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো।
আজ ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বনিক জানান, জিপিএইচ কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম এর দু’টি হাসপাতালে রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net