1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭৫০ বার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
অন্যান্য বাবের মত সৌদি আরবের সাথে মিল রেখে এবারও দিনাজপুর সদরসহ ৪ উপজেলায় আজ শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আযহা’র নামাজ আদায় করেছে মুসল্লিরা।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়¯’ একটি কমিউনিটি সেন্টারে প্রায় ুই‘শতাধিক মানুষ ঈুল ফিতরের নামাজ আদায় করেছেন। এই নামাজে মহিলা ও শিশুরাও অংশগ্রহণ করেছে। এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশ’ মানুষ ঈদুল আযহা’র নামাজ আদায় করেছে বলে জানা গেছে।

আজ সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়¯’ একটি কমিউনির্টি সেন্টারে ঈদুল আযহা’র নামাজ আদায় করেন শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ ১৭০-১৮০ জন মুসল্লিরা অংশগহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মো. সাইফুল ইসলাম। তিনি ঢাকার বংশালে একটি কওমী মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র।

এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে প্রায় ২০/২২টি গ্রামের তিন শতাধিক মানুষ ঈদুল আযহা’র নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়¯’ একটি কমিউনির্টি সেন্টারে ঈদুল আযহা’র নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিনে ঈদ ও কুরবানী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানী করার আহবান জানানো হয়। এ সময় পবিত্র কুরআনের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো হয়।

কমিউনিটি সেন্টারে ঈদুল আযহা’র নামাজ আদায়কারীদের কয়েকজন জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিš‘ বর্তমানে সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়। তারা জানান, এবারে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় ও কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে আগাম ঈদুল আযহা’র নামাজ আদায় করা হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লিরা সংখ্যায় কম থাকলেও বর্তমানে ২০২০ সালে এসে তা বেড়ে ১৭০-১৮০ জনে পৌঁছেছে।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
তাং ৩১-০৭-২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net