1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে মুরগীর খামার নির্মাণ, এলাকাবাসী ক্ষুদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

খুটাখালীতে মুরগীর খামার নির্মাণ, এলাকাবাসী ক্ষুদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৩৫ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামার স্থাপন করা হয়েছে।

হাঁস-মুরগির খামার নির্মাণে সু-নির্দিষ্ট নীতিমালা আছে।
নীতিমালায় বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।

কিন্তু নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এক ব্যক্তি লোকালয়ে খামার গড়ে তুলেছে।
ফলে খামারটি চালু হলে ওই এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হবে। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

খুটাখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় লোকালয়ে শফি আলম নামে একজন গড়ে তুলেছে মুরগি খামারটি। খামারটি সেডের নিমার্ণ কাজ শেষ হয়েছে। খামারটি চারপাশে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস।

খামারটি ওই এলাকার মৃত হাজী কালা মিয়ার পুত্র ছৈয়দ আলমের বাড়ি লাগোয়া।
এতে এলাকাবাসী চরম ক্ষুদ্ধ হয়েছে।

ছৈয়দ আলম অভিযোগ করেন, ‘খামারটির কার্যক্রম শুরু হলে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে থাকা অসম্ভব হবে। খামারটি থেকে তাঁর বাড়ির দূরত্ব ১০গজ।
আর আশপাশে আরো দেড় শতাধিক পরিবারের বসবাস রয়েছে। খামারটি চালু হলে বর্জ্যেও দূর্গন্ধে বসবাস করা কষ্টকর হবে।
এর রোগজীবাণু চারদিকে ছড়িয়ে পড়বে এবং একই সাথে পরিবেশ দুষণ হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে।’

ছৈয়দ আলম আরো বলেন, ‘খামারের মালিককে একাধিকবার নিষেধ করার পরও দাপট দেখিয়ে এটি নির্মাণ করেছে।
এছাড়াও শফি আলমের বসতভিটার গাছপালা আমার ঘরে উপর পড়ে টিন নষ্ট হয়ে যায় ও ইতিমধ্যে গাছ পড়ে বাথরুম ভেঙে গেছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছিল। তারা ব্যবস্থা নেননি। বিষয়টি মিমাংশা না করে অভিযোগটি দীর্ঘদিন বিচারাধীন রেখে দিয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক ব্যক্তি বলেন, নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে।

খুটাখালী ইউপির চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘এবিষয়ে আমি অবগত নই। করোনা ভাইরাসে লকডাউনের সময়ে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি খোঁজ নিলে বিস্তারিত জানতে পারব।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘এই সংক্রান্ত কোন অভিযোগ আমার হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net