1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: আফসারী খানমের বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

গাইবান্ধা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: আফসারী খানমের বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪১৬ বার

গাইবান্ধা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: আফসারী খানমের বদলী আদেশ বাতিলের দাবিতে সোমবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলন ও সচেতন নাগরিক এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাগর, অ্যাড. এসএম বেলাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, নদী ভাঙন কবলিত দরিদ্র পীড়িত গাইবান্ধা জেলার মা ও শিশুদের চিকিৎসার উন্নয়নে ডা: আফসারি খানম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই মুহুর্তে তাকে এ জেলা থেকে বদলি করা হলে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ব্যাহত হবে। বিশেষ করে প্রসূতি মায়েরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net