1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭০৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল” এর কেন্দ্রীয় সভাপতি মরহুম মো. শফিউল বারী বাবু এবং কুমিল্লা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরহুম মো. আব্দুল আউয়াল খান এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার মিয়াবাজারস্থ একটি হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মো হুমায়ুন পাটোয়ারী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হামিদ উদ্দীন মজুমদার (সুমন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী কবির আহমেদ এর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মো. রাসেল মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জিয়া রহমান জিয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাছুম। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগ, বেলাল হোসাইন প্রমুখ। এসময় বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি মরহুম মো. শফিউল বারী বাবু এবং কুমিল্লা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরহুম মো. আব্দুল আউয়াল খান এর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net