1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবা সহ ২ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবা সহ ২ যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৭৩৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবা সহ আরিফ মোল্লা (২৬) ও শাকিল খাঁন (১৯) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১। আকটকৃত আরিফ মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে এবং শাকিল খাঁন একই উপজেলার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত হোটেল ফুড প্যালেস সংলগ্ন স্থানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় সন্দেহ হলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা সহ দুই যুবককে আটক করে র‌্যাব।

এসময় কার্ভাডভ্যানটি আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। এবিষয়ে র‌্যাব জানায়, আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net