1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় শোক দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৬৯০ বার

বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জাতীয় শোক দিবসে পাঠানো এক বার্তায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তারা বলেন, ১৯৭৫ সালের এইদিনে ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিমর্ম হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। তার এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিক্রীয়াশীল চক্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক চরিত্রের রাষ্ট্রব্যবস্থা অর্জন থেকে বহু দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল।

তারা বলেন, দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধুর হত্যার বিচার ও এবং তার প্রকাশ্য খুনিদের অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে। কিন্তু আমরা বারবার বলে এসেছি এবং এখনও বলতে চাই যে, এই হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত, যারা এখনও নেপথ্যে রয়েছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দলিলপত্রে যা প্রকাশ পেয়েছিল তাতে মার্কিন সাম্রাজ্যবাদ এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

১৫ আগস্টের কর্মসূচি :

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় শোক দিবসে আগামীকাল ১৫ আগস্ট সকাল ৭টায় ধানমন্ডি ৩২নং রোডে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net