1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ১৮৪ ক্যান বিয়ার উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

তিতাসে ১৮৪ ক্যান বিয়ার উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮১৬ বার

মোঃ জুয়েল রানা,তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারের স্কুল মার্কেট থেকে ১৮৪ পিস ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের মার্কেটে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৪ বস্তায় মোড়ানো ১৮৪ পিস ক্যান বিয়ার উদ্ধার করেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো: বিল্লাল হোসেন।

দোকান ঘরটি তালাবদ্ধ অবস্থায় থাকলেও পরে বাজার কমিটির সভাপতি আ.বাতেন সরকার রেনু মিয়া ও সাধারণ সম্পাদক মো. হাসান বশিরের নির্দেশে তালা ভেঙে মালিকবিহীন বিয়ারগুলো জব্দ করা হয়।

পরে অভিযানে যোগ দেন তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম, এসআই মধুসূদন, এসআই সুমন পাটোয়ারী ও এএসআই সারওয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওমর আলীর চা স্টলের পাশের দোকানটি আপাতত কোন ভাড়াটিয়া নাই, তবে স্কুল কর্তৃপক্ষ থেকে চাবি নিয়ে কোন প্রকার ডিড ছাড়াই ব্যবহার করছেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. মুজিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী ও ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আলী মেম্বার। তারা বলেন, দোকানের চাবি মুজিবুর রহমানের কাছে ছিল আর তিনি দোকানে কি ব্যবসা করতেন সেটি জানি না।

এ বিষয়ে তিতাস থানার ওসি (তদন্ত) মো.সহিদুল ইসলাম বলেন, এ ব্যবসার সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net