ঢাকা   ০৪:৫৮:২৬ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জাতীয় শোকসভা পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭৫৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে (এনসিসিআই) জাতীয় শোকসভা পালন করা হয়। শনিবার (১৫ আগষ্ট) বাদ আছর নরসিংদী এনসিসিআই এর আয়োজনে চেম্বার ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআনখানী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মো. আলী হোসেন শিশির (সিআইপি) প্রেসিডেন্ট এনসিসিআই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া (চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), সহসভাপতি জাকির হোসেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোমেন মোল্লা সরকার, আলহাজ্ব মো. এমএ হালিম, বাবু প্রবীর কুমার সাহা, আলহাজ্ব হেলাল মিয়া, আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জনাব আনিছুর রহমান ভূইয়া, নূরে আলম সিদ্দিকী, জাহিদুল ইমলাম, আল আমিন ভূইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি