ঢাকা   ১১:০২:০৫ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর হত্যাকারী চক্র এখনো ঘাপটি মেরে বসে আছে এদের থেকে সাবধান থাকতে হবে

নবীগঞ্জে জাতীয় শোক দিবসের অনলাইন আলোচনা সভায় এমপি শাহনওয়াজ মিলাদ গাজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫৬৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম:
নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাক চক্র এখনো ঘাপটি মেরে বসে আছে, যেকোন সময় সুযোগ পেলেই ওরা ছোবল দেবে। তাই এদের থেকে সাবধান থেকে সবাই একযোগে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও শাকিল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গতি গবিন্দ দাশ, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, টিএইচও ডাক্তার আব্দুস সামাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী, কৃষি অফিসার মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, শিক্ষক বদরুল আলম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজী’র অনুমতিক্রমে ১২জনকে যুবঋন, অনলাইন সাংস্কৃতিক, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থানের বিজয়ীদেরকে পুরস্কার প্রদান ও বৃক্ষরোপন করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন, নবীগঞ্জ পৌরসভা, মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি