ঢাকা   ০৯:৫৬:৩৫ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

মাগুরা পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ: “মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার ” এ শ্লোগান নিয়ে মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে । এ উপলক্ষে মাগুরা সদর থানার আয়োজনে রবিবার বেলা ১১ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশু হাসপাতাল পাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । এ সময় মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টু ,মাগুরা সদর থানার এস আই গুরু দাস,এএসআই আনিসুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পৌরসভার ৯নং ওয়ার্ডে করা হয়েছে ৩ টি বিট । সেগুলো হলো পশু হাসপাতাল পাড়ায় ১ টি,ইসলামপাড়ায় পূবাশা সিনেমা হলের সামনে ১টি ও আদর্শ পাড়ায় ১টি ।

মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টু জানান,মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে মাগুরা সদর থানার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে । পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৩টি করে পুলিশিং বিট করা হয়েছে । প্রতিটি বিটে প্রতিদিন একজন এসআই ও এএসআই সকাল ৯টা রাত ১২টা পর্যন্ত রুটিন মাফিক কাজ করবে ।পাশাপাশি এ পুলিশিং বিটে পৌর নাগরিকদের সার্বিক সেবা ও তাদের যাবতীয় সমস্যার কথাও তারা জানাতে পারবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি