1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় থাই লেবু চাষ করে নওশের আলীর ভাগ্য বদল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মাগুরায় থাই লেবু চাষ করে নওশের আলীর ভাগ্য বদল

মোঃ সাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৩৫ বার

মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের নওশের আলী বারমাসি থাই লেবুর চাষ করে নিজের ও পরিবারের ভাগ্য বদল করেছেন। চলতি মৌসুমে লেবু চাষ খুব লাভজনক হওয়ায় অল্প দিনেই তার এলাকায় তাকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন এলাকার উৎসাহী কৃষক ও সাধারণ মানুষ তার বাগান দেখতে এসে সেখান থেকে কলম করা চারা সংগ্রহ করে তারাও বাগান করা শুরু করেছেন।

লেবু চাষী নওশের আলী জানান, চলতি বছরে ৪০ শতক জমিতে ১৭৭টি গাছের লেবু প্রায় ২ লাখ টাকা বিক্রি করার পরও এখনো গাছে প্রায় দেড় লাখ টাকার লেবু রয়েছে। ছোট ছোট প্রতিটি গাছে ১ হাজার থেকে এক হাজার ৫ শত লেবু ধরেছে। আবার সব গাছে ফুল ও কুশি হয়েই যাচ্ছে। এভাবেই সারা বছর গাছে লেবু পাওয়া যায়। বছরে ৫ থেকে ৬ বার লেবু বিক্রি করা যায়। চারা লাগানোর ১০ থেকে ১১ মাস পরই ফল তোলা শুরু করা যায়। রসে ভরা এ লেবুর স্বাদ অনেকটা দেশী কাগুজে লেবুর মতই। তিনি ৪০ শতক বারমাসি থাই লেবুর বাগানে সাথী ফসলের চাষ হিসাবে কিছু লিচুর চারা, ১২০টি সবেদার চারা, ৪০০টি পেঁপের চারা ও ৫ হাজার ওলকপির চারা লাগানো আছে। খরিপ মৌসুমে লেবুর বাগানে মটর কলাই বুনে সাড়ে ৫ মন মটর কলাই পেয়েছিলেন বলেও তিনি জানান। আগামীতে তিনি আরো ২ একর জায়গায় এই বারমাসি থাই লেবুর চাষ বাড়াবেন।

গত এক বছর আগে ঢাকার গাজীপুরের এক ব্যক্তি সরাসরি থাইল্যান্ড থেকে এই চারা এনে তিনি বাগান করেন। তার কাছ থেকে এই চারা অনেক বেশী দামে কিনে এনে নওশের আলী নিজের বাড়ির মধ্যে ৪০ শতক জমিতে ১৭৭টি লেবুর চারা রোপন করেন। গাছে ফল আসার পর তিনিও প্রতি গাছে ২০ থেকে ২৫টি করে কলম বেঁধে দিয়েছেন। তিনি সীমাখালী পিয়ারপুর গ্রামের সুলাইমান হোসেনের কাছে ৩৫০ পিচ চারা, পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক সৌরভের কাছে ২৭০ পিচ চারা, মাদারীপুরের শিবচর থানার মুন্সি কান্দি গ্রামের বাদশা খালাসীর কাছে ১৭০ পিচ চারা বিক্রি করেছেন। এছাড়া এলাকার অনেকেই ১০ থেকে ২০টি করে চারা নিয়ে তারা বাড়ির আঙ্গিনায় লাগিয়েছেন। এসব চারা তিনি ১৫০ টাকা দরে বিক্রি করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত অনেকেই তার মুঠোফোনে চারা পাওয়ার জন্য যোগাযোগ করে যাচ্ছেন।
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ বারমাসী এই থাই লেবুর রফতানী কারকেরা জানিয়েছে, এলাকা থেকে ট্রাক ট্রাক মাল দিতে পারলে আমরা নিজেরা গিয়ে ন্যয্যমুল্য প্রদান করেই আমরা লেবু নিয়ে আসবো। তাতে কৃষকেরা অধিক লাভবান হবে। বিদেশে মাল রফতানীর প্রত্যাশায় নওশের আলী নিজের এলাকায় এই লেবুর বাগান বাড়াতে ইচ্ছা পোষণ করেন।
ইতিপুর্বে নওশের আলী বিভিন্ন ফসলের চাষ করে মাগুরা জেলা তথা শালিখা উপজেলার শ্রেষ্ঠ ও আদর্শ কৃষক হিসাবে বিভিন্ন সময় কৃষি অধিদপ্তর থেকে প্রায় ১৫ টি পুরস্কার লাভ করেন। নওশের আলী আদর্শ কৃষক হিসাবে বিভিন্ন ফসল ও ফলের চাষ করার পাশাপাশি মাগুরা-যশোর অঞ্চলের মেঘনা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ-এর কর্মকর্তা পদে চাকরি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net