1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

মান্দায় নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার

কাজী কামাল হোসেন, নওগাঁঃ
নওগাঁর মান্দায় নৌকা ডুবে আব্দুল মজিদ (৬০) এবং রইচ উদ্দিন (৫০) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বড় ভাই আব্দুল মজিদের লাশ উদ্ধার করা হলেও রইচ উদ্দিনের লাশ নিখোঁজ রয়েছে।
বুধবার (৫আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ নৌকা বাইচ দেখতে যাওয়ার পথে মান্দার কসবা বিলে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত দু’জনই মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক-দেবিরাম গ্রামের মৃতঃ শরফতুল্লাহর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারগাঁ নৌকা বাইচ দেখতে যাওয়ার পথিমধ্যে কসবা বিলে নৌকা উল্টে গিয়ে তারা নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আব্দুল মজিদকে উদ্ধার করতে সক্ষম হলেও রইচ উদ্দিন এখনো নিখোঁজ রয়েছে। নৌকার অপর ৪জন যাত্রী অক্ষত আছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজের লাশ উদ্ধারের জন্য ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net