1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৬৫২ বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার(২৮ আগস্ট) দিবসটি উপলক্ষে পাকুরিয়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় একুশে পরিষদের উপদেষ্টা সজল কুমার চৌধুরী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, শেখ আব্দুল মতিন ও অর্থ সম্পাদক আশিষ সাহা উপস্থিত ছিলেন।

এছাড়া পাকুরিয়া শহীদ পরিবার কল্যাণ কমিটির আয়োজনে পাকুরিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ কমিটির সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি আব্দুস সামাদ, শহীদ পরিবারের সদস্য জসিম উদ্দিন, মমতাজ উদ্দিন প্রমুখ।

১৯৭১ সালের ২৮ আগস্ট সকালে মান্দা উপজেলার প্রত্যন্ত পল্লী পাকুরিয়া গ্রামে পাক হানাদার বাহিনীর নির্বিচার গুলিতে শহীদ হন ১২৮ জন মুক্তিকামী বাঙালি। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক সৈন্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে পাকুরিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net