1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে সশস্ত্র সন্ত্রাসী দলের হাতে ২জন অপহৃত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

রামগড়ে সশস্ত্র সন্ত্রাসী দলের হাতে ২জন অপহৃত

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৭২১ বার

জেলার রামগড় উপজেলাস্থ যৌথ খামার এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী কর্তৃক রাস্তায় গাড়ি থামিয়ে একটি কোম্পানীর মার্কেটিং ম্যানেজার ও মিস্ত্রিসহ দুই জনকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

রবিবার( ২৩ আগষ্ট) দুপুর ১টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী হতে খাগড়াছড়িগামী জুয়েল ট্রেডার্স এর প্লাষ্টিকের মালামাল নিয়ে (ফেনী-ন১১-১৪১) একটি পিকাপ গাড়ী রামগড়ের যৌথখামার নামক স্থানে পৌঁছলে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মুল) দলের ৬/৭ জনের একটি সশস্ত্র দল গাড়ীতে থাকা মার্কেটিং ম্যানেজার মো: মনজুরুল আলম (৩৫) ও ইলেকট্রিকস মিস্ত্রি রাজু মিয়া (২৭) কে অপহরণ করে বৌদ্ধ পাড়ার দিকে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা গাড়িটির চাবিও নিয়ে যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি যায়। ঘটনার বিবরণ মতে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছেন। পিকাপ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net