ঢাকা   ১০:৪৬:৫৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নব-দম্পতির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৯৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ, স্টাফ রিপোটারঃ
লালমনিরহাটে স্ত্রীসহ মামার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক নব-দম্পতির।
মঙ্গলবার ৪ আগস্ট দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকালে ওই নব-দম্পতির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওই নব দম্পতি হলো রংপুর শহরের বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, আনোয়ারুল ইসলাম তার নব বিবাহিত স্ত্রীকে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের এলাকায় মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়া আসে। মঙ্গলবার সকালে মামার বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় স্বামী ও স্ত্রী। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে ওই নদী থেকে নব-দম্পতির লাশ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি