1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সিংগিমারী নদীতে ডুবে যুবকের মূত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সিংগিমারী নদীতে ডুবে যুবকের মূত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৫১ বার

মোঃ জাহিদ, হোসেন লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ছোট্র একটি নদী সিংগিমারী। গতরাতের বৃষ্টিতে নদীর অবস্থা থৈথৈ। নদীতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে গর্তগুলোর চিত্র বেশ ভয়ঙ্কর রুপ ধারণ করেছে।
বুধবার সকাল আনুমানিক সকাল ১০টায় ঘটনাস্থল থেকে ২শ গজ দুরে সবুজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় স্থানীয় কয়েক শত মানুষের উপস্থিতি ঘটে।
গত মঙ্গলবার দুপুরে মোজাম্মেল হকের ছেলে সবুজ(৩৩) সাঁতার কেটে নদী পার হওয়ার সময় ঘটে মর্মান্তিক ঘটনা। মাঝ নদীতে সবুজ স্রোতের টানে নিমিষেই ডুবে যায়। এ সময় তার ডুবে যাওয়ার দৃশ্য দু’জন জেলের চোখে পরে।
এরপর শুরু হয় তল্লাসী। কেউ আর খুঁজে পায় না।লোক মুখে ছড়িয়ে পরলে নদীর পাড়ে জরো হয় শত শত উৎসুক জনতা। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল বহু চেষ্টা করে নিঁখোজ সবুজকে খুজে পায়।
সবুজের বাড়িতে স্ত্রীও তার দু’সন্তান বারবার জ্ঞান হারায়।
ছোট্ট একটা নদী কিন্তু বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় কোথাও কোথাও গভীরতা দেখা দেয়।স্রোতের টানে গভীর গর্তের সৃষ্টি হয় বলে ডুবুরিদল জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net