1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ সাইদুলহক ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না পেয়ে ‘হোটেল জোনাকি-২’ নামের মহাসড়কের পাশের একটি খাবার হোটেরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ কর্তৃক নৃশংস এ হামলা ও ভাংচুরের ঘটনায় অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার (১২ এপ্রিল) সকাল নয়টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি হোটেল মালিক মো. আব্দুল মতিন রোববার বিকালে হামলাকারী ৬ জনের নাম উল্লেখপূর্বক চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এখনো সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

 

থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মরহুম মফিজুর রহমানের দুই ছেলে ব্যবসায়ী আব্দুল মতিন ও নূরুর সাফা একই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লালারপুল নামক এলাকায় তাদের পৈতৃক সম্মতিতে ভোগ-দখল স্বত্ত্ববান থাকিয়া একটি সেমিপাকা হোটেলঘর নির্মাণ করিয়া খাবারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা পরিচালনাকালীন বিভিন্ন সময়ে একই ইউনিয়নের পাশ^বর্তী গ্রামের বাবুচি বসুন্ডাবাড়ী এলাকার মৃত আছলাম মিয়ার ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম, দেলোয়ার হোসেন দুলাল, বিল্লাল হোসেন, মো. বাবুল, একই বাড়ীর মো. বাবুল এর ছেলে মো. মাসুম ও মো. টুটুল এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ঘটনার দিন রবিবার সকালে উপরে উল্লেখিত অভিযুক্তরা সহ একই এলাকার কোরবান আলীর ছেলে সহ অজ্ঞাতনামা আরও কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন সংঘবদ্ধ হইয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিতভাবে হোটেল জোনাকি-২ এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা হোটেলে দেয়াল, উপরের টিন, পাশের দরজা-কাঁচের জানালা, আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা হোটেলের ম্যানেজার সহ কর্মচারীদের মারধর করে এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়াও তারা হোটেলের রান্নাঘরের সকল আসবাবপত্র ভাংচুর সহ তৈরি খাবার সমূহ ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করে ফেলে। পরে শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা এ ঘটনায় কোনো মামলা-মোকদ্দমা না করার জন্য ভুক্তভোগিদের বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। অন্যথায় ভুক্তভোগিদের ব্যাপক ক্ষতিসাধন করিবে মর্মে বলে যায়। এদিকে হামলার এ ঘটনায় ভুক্তভোগিদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগিরা জানান। থানা পুলিশও বিষয়টি নিশ্চিত করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন জানান, হোটেলটি আমাদের জায়গায়। এটি নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলছে। কে বা কারা হামলা ও ভাংচুর চালিয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানিনা।

 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘জোনাকি হোটেল-২ নামে একটি খাবার হোটেলে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগিরা। বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net