1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৬৫ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।এ সময় প্রধান অতিথি আনার কলি মাহবুব পাউবো কার্যালয় প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পাউবো শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাহান, উপসহকারী প্রকৌশলী জিয়াসমিন আরা বেগমসহ জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ও জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলার বিভিন্ন নদীর বাঁধ ও সড়কের পার্শ্বে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net