1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক ফরিদুল মোস্তফা ও ওসি প্রদীপ সমাচার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

সাংবাদিক ফরিদুল মোস্তফা ও ওসি প্রদীপ সমাচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৭১ বার

এম. আবদুল্লাহঃ
কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফার ওপর পুলিশের পৈশাচিক ও বর্বরোচিত নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদের কারণে তিনি পুলিশ কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। তাঁকে ধরে নিয়ে পুলিশ হেফাজতে যেভাবে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে তা অবর্ণনীয়। শুধু তাই নয় নির্যাতনের পর বিদেশি মদ, ইয়াবা ও অস্ত্র দিয়ে মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে যিনি কলম যুদ্ধ করেছেন, তাঁকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। কী ভয়াবহ!

সাংবাদিক ফরদিুল মোস্তফা খান দীর্ঘদিন দৈনিক আমাদের সময় পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ছিলেন। দৈনিক কক্সবাজার বাণীর সাবেক সম্পাদক ও প্রকাশকও তিনি। সর্বশেষ দৈনিক জনতার বাণী নামে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে অনলাইন সংস্করণ চালাচ্ছিলেন।

তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বা প্রকাশিত রিপোর্টে সংক্ষুব্ধ হলে প্রচলিত আইনী প্রক্রিয়ায় তার বিচার হতে পারে। কিন্তু ধরে নিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতনের মাধ্যমে প্রতিশোধ নেয়ার বা শায়েস্তা করার অধিকার টেকনাফ থানার ওসিকে কে দিয়েছে?

আরও উদ্বেগের বিষয় হচ্ছে, মতাদর্শগত ভিন্নতার কারণে কক্সবাজারের কোন কোনো সাংবাদিক নিপীড়ক ওসির পক্ষ নিয়েছেন। বাকিরা ওসির হুমকির মুখে নির্যাতনের সংবাদটিও পাঠানোর সাহস পাচ্ছেন না। এ কোন দেশে আমরা বাস করছি?
দুয়েকজন সাংবাদিক এর প্রতিবাদে স্ট্যাটাস দিলে তাদেরও নাকি হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিক আহমদ গিয়াস প্রতিবাদ করায় তাকে বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়েছে।

আমি অবিলম্বে সাংবাদিক ফরিদুল মোস্তফার মুক্তি দাবি করছি। গ্রেফতার ও নির্যাতনের বিচারবিভাগীয় তদন্ত করে দায়ী পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিতে হবে। পারিবারিক সূত্র জানিয়েছে, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে ফরিদুল মোস্তফার জীবন বিপন্ন হতে পারে। তার কিছু হলে নির্যাতক পুলিশ কর্মকর্তাদের দায়দায়িত্ব বহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net