1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫০ লাখ টাকা না পেয়ে প্রবাসীকে ক্রসফায়ারে দিল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের

৫০ লাখ টাকা না পেয়ে প্রবাসীকে ক্রসফায়ারে দিল পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬৯১ বার

মাহমুদুল হাসান হৃদয়ঃ
৫০ লাখ টাকা না পেয়ে চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীকে ক্রসফায়ার দেয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়া থানার ওসি ও দুই পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে পটিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, দোষীদের শাস্তির দাবি জানান স্বজনসহ এলাকাবাসী।

ক্রসফায়ারে নিহত জাফরের পাকা বাড়ির চারিদিকে শুনসান নীরবতা। ভয় আর আতঙ্কে কেউ দরজা খুলতে রাজি নন। অভয় দিয়ে খোলা হলো দরজা। পরে স্বজনরা জানালেন ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় জাফরকে। টাকা না দেয়ায় ক্রসফায়ারে দেয়া হয়।

গত ২৯ জুলাই ওমান প্রবাসী জাফর আমলকে পটিয়ার ভাইয়ার দীঘি থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় চকরিয়ার থানার ওসি হাবিবুর রহমান ও এসআই আমিনুল ইসলাম। পরে তাকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযুক্ত করে তার স্ত্রীকে মুঠোফোনে ৫০ লাখ টাকা দাবি করেন। বলা হয় টাকা না দিলে ক্রসফায়ার দেয়া হবে। পরে ৩১ জুলাই পরিবার জানতে পারে জাফর ক্রসফায়ারে নিহত হয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী দোষীদের শাস্তি দাবি করেন।

একজন স্থানীয় জানান, পুলিশে নিয়ে যাওয়ার সময় আমি দেখেছি।

এদিকে নিহত জাফরের মামা বাদি হয়ে পটিয়া আদালতে মামলা করেন। চকরিয়া থানার ওসিসহ তিন পুলিশ এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলার বাদী আহমদ নবী বলেন, তারা ৫০ লাখ টাকা দাবি করলে আমার বোন বলেছে, আমি এত টাকা কোথায় পাব।

আইনজীবী নুর মিয়া বলেন, আমরা দুজনের বিরুদ্ধে মামলা করেছি। এই দুজনসহ ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত ৬ বছর ধরে ওমান প্রবাসী নিহত জাফর গত মার্চে দেশে আসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net