ঢাকা   ০৪:৫৩:৫৪ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে সবজির বীজ বিতরণ

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী)সংবাদদাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের অসহায়-দুস্থ এক হাজার বাসিন্দাদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৃহস্পতিবার বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অর্থায়ণে এবং কৃষি বিভাগের বাস্তবায়নে ৬টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের এক হাজার পরিবারের প্রত্যেককে তিন প্যাকেট করে সবজি বীজ বিতরণ করা হবে।

সবজি বীজ বিতরণের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। তিনি বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে দুস্থ-অসহায় মানুষ বসবাস করে। করোনা পরিস্থিতিতে তাদের কথা বিবেচনায় রেখে বাগান করার জন্য সবজি বীজ দেওয়া হচ্ছে। এরফলে ভবিষ্যতে সবজি বাগান করায় তাদের উৎসাহ বাড়বে বলে মনে করি।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর ও উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি