1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কি‌শোরগ‌ঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বে সা‌বেক ইউপি সদস্যকে কু‌পি‌য়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

কি‌শোরগ‌ঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বে সা‌বেক ইউপি সদস্যকে কু‌পি‌য়ে হত্যা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৩ বার

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী‌তে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক মেম্বার সি‌দ্দিকুর রহমান‌কে (৬৫) কু‌পি‌য়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ক‌টিয়াদী উপ‌জেলার জালালপুর ইউনিয়নের চর‌ নোকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ‌নিহত সি‌দ্দিকুর রহমান ওই গ্রা‌মের মৃত আব্দুল মন্না‌ফের ছেলে।

পু‌লিশ জানায়, সি‌দ্দিকুর রহমা‌নের সা‌থে তার চাচা‌তো ভাই আবুবক্কর ও কামাল হো‌সে‌নের জ‌মি নিয়ে বিরোধ ‌ছিল। দীর্ঘ‌দিন ধ‌রে এ নি‌য়ে উভয় পক্ষের ম‌ধ্যে মামলা চল‌ছিল।

বুধবার রা‌তে ক‌টিয়াদী বাজার থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে বা‌ড়ির কা‌ছে কামাল হো‌সেন ও বক্করসহ ক‌য়েকজন তার ওপর হামলা ক‌রে। এ সময় তা‌কে কু‌পি‌য়ে গুরুতর আহত করা হয়। গুরুতর অবস্থায় ক‌টিয়াদী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

খবর পে‌য়ে হো‌সেনপুর সা‌র্কে‌লের অতি‌রিক্ত পু‌লিশ সুপার সোনাহর আলী ও ক‌টিয়াদী ম‌ডেল থানার ওসি আবদুল জ‌লিল ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

পু‌লিশ নিহ‌তের মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এ ঘটনায় থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। হত্যায় জ‌ড়িত‌দের গ্রেফতা‌রে অভিযান চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net