1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘনশ্যামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে এবার মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

ঘনশ্যামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে এবার মামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২ বার

বাগেরহাটের চুলকাঠির ঘনশ্যামপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাসাতে রাত ১০টায় জিডি করে গভীর রাতে মিথ্যা হামলা লুটপাট ও ভাংচুর এর নাটক সাজিয়ে হয়রানী করার ষড়যন্ত চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সোমবার রাতে। ভুক্তভোগী কচুয়া গ্রামের আবু তালেব গাজীর পুত্র আলামিন গাজী, মৃতঃ আমির আলী গাজীর পুত্র মনি গাজী, আফসার আলী শেখ এর পুত্র আলমগীর ও বেতাগা গ্রামের মৃতঃ ইমান আলীর পুত্র মনি শেখ সহ একাধিক ব্যাক্তিরা অভিযোগ করে জানান, ঘনশ্যামপুর গ্রামে মৃতঃ অজিত দেবনাথের ছোট পুত্র সুব্রত দেবনাথ এর সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১০টায় এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে মডেল থানায় ১টি সাধারন ডাইরী করেন এবং মঙ্গলবার সকালে তার ও তার স্ত্রী শিউলী রানী দেবনাথ এর উপর হামলা হয়েছে মর্মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন মামলা করার জন্য।

এ ব্যাপারে সুব্রত দেবনাথ এর বড় ভাই বাবলা দেবনাথ এর সাথে আলাপ করা হলে তিনি জানান, সুব্রত আমার আপন ছোট ভাই,তার বসতঘর আমার ঘরের সামনে। মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের কোন ঘটনা ঘটেনী।

শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন মোবাইল ফোনে খবর পেয়ে মঙ্গলবার সকালে সুব্রত এর বাড়ীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভাংচুরের ঘটনাটি দেখেছি, কিন্তু বিষয়টি রহস্যজনক।

এ ব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন সোমবার রাতে ১টি জিডি এবং মঙ্গলবার সকালে সুব্রত দেবনাথ আরো ১টি অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টি তার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net