1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩২হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

চুনারুঘাটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩২হাজার টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধ ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯৮ বার

হবিগঞ্জ চুনারুঘাটে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩২হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

চুনারুঘাট পৌরসভার শহরের বাজারে পেয়াজের অস্বাভাবিকভাবে মূল্য ‍বৃদ্ধি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩২হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, “কোনো অবস্থাতেই পেঁয়াজের বাজার অস্থির করতে দেয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি সকল ব্যবসায়ীকে পণ্যের অস্বাভাবিক মূল্য ‍বৃদ্ধি না করতে এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, হঠাৎ করে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় পেঁয়াজের বাজারে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net