1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও‘র উপর হামলার প্রধান আসামীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও‘র উপর হামলার প্রধান আসামীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৮ বার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামী আসাদুল হকের ৭ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেছেন দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আটক আসামী আসাদুল হক (৩৫) কে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিজ্ঞ বিচারক মো: মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করা হয়।

এই মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর ইমাম আবু জাফর আটক আসামীকে ১০ দিনে রিমান্ড আবেদন করেন । বিচারক মো: মনিরুজ্জামান সরকার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইসরাইল হোসেন জানান, বিকেলে আটক আসামী আসাদুল হককে আদালতের বিচারকের নিকট সোপর্দ করা হয়। মামলাটি প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম মামলার তদন্ত করছিলেন। পরবর্তীতে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্ত করা হয়। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলাটি তদন্ত করবেন।

দিনাজপুর ডিবি ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে রবিবার বিকেল ৫ টায় আদালতে নেয়া হয়। জিঙ্গাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড এর আবেদন করলে আদালত শুননিী শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net