1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মীরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮১ বার

ঢাকা থেকে চট্টগ্রামমুখি ভোরের টুডাউন নামক লোকাল ট্রেন থেকে পড়ে মীরসরাইয়ে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহামায়া রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

জিআরপি পুলিশের (রেলওয়ে পুলিশ) সীতাকুন্ডস্থ আঞ্চলিক ইনচার্জ সহকারি পরিদর্শক মনজুর আলম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মহামায়া এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৬০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। উনার ডানপাশের চোখে, কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে ভোরের চট্টগ্রামমুখী টুডাউন লোকাল রেলের ছাদ থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net