1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জে চা দোকানীকে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

মোরেলগঞ্জে চা দোকানীকে কুপিয়ে হত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে এক চা দোকানীকে কুপিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে পূর্ব খারইখালী গ্রামের মৃত হোসেন আলী ফকিরের ছেলে আবু হানিফ ফকিরকে(২৫) এলোপাথাড়ি কুপয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাটখালী খালে মাছ ধরার সময় স্থানীয় শিশু কিশোরদের জালে আবুহানিফের মরদেহ উঠে আসে। আবু হানিফ স্থানীয় এবি গজালিয়া বাজারের চা বিক্রেতা ছিল। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

আবু হানিফের ভাই সালাম ফকির বলেন, পরিকল্পিতভাবে আবু হানিফকে রাতে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরে ১০-১২টি গুরুতর কোপের চিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে আবু হানিফের মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net