1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধায় ২ ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

লালমনিরহাটের হাতীবান্ধায় ২ ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৩ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানাগেছে, সম্প্রতি উপজেলার গড্ডিমারী ও পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে উপ-নির্বাচন ঘোষনা করেন নির্বাচন কমিশন।

দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ৩ জন, গড্ডিমারী ইউনিয়নে ৭ জন ২ ইউনিয়নে মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত, বিএনপি’র প্রার্থী সাবেক চেয়ারম্যান সফিয়ার রহমান ও তার ভাতিজা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন এবং গড্ডিমারী ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, বিএনপি’র প্রার্থী সফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম, রহম আলী, আখতার হোসেন খন্দকার ও তার ভাই জামিল হোসেন খন্দকার মনোয়ন পত্র দাখিল করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলাম জানান,গড্ডিমারী ইউনিয়নে ৭ জন ও পাটিকাপাড়া ইউনিয়নে ৩জন, ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net