1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২২০ বার

সম্প্রীতির বন্ধনে এগিয়ে চলো বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ
খ্রীষ্টান ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। গত শুক্রবার শ্রীনগর পাইলট স্কুল মিলনায়তনে
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সম্মেলনে নতুন কমিটি
গঠন করা হয়েছে।
সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সভাপতি পদে স্বপন কুমার
মোদক ও সাধারণ সম্পাদক পদে অধীর দত্ত এবং হিন্দু বৌদ্ধ
খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি পদে স্বপন রায় ও সাধারণ
সম্পাদক পদে তাপস কুমার দাস নির্বাচিত হয়েছেন।
প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, প্রধান বক্তা পূজা
উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায় ও
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের
সাংগঠনিক সম্পাদক সাগর হালদার।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের
সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী ও প্রধান বক্তা
মুন্সীগন্জ জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের
সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী ।অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস
ববি,বিমল দাস,ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বাসুদেব
নাগ,মনোজ কুমার অমিত, শ্যামল রায়,উত্তম ঘোষ, অনীলবিশ্বাস,তপন রাজবংশী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন
মুন্সীগঞ্জ জেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি তাপস
কুমার দাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net